• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আটোয়ারীর গিরাগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত  ডোমারে মিথ্যা সংবাদ প্রকাশ করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ডোমারে পৌর জামায়াত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো… এমপি আবুল কালাম আজাদ আ.লীগ ছত্রছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে দোকানপাট মুখ খুললেন এলাকাবাসি ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান

মধুপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা, নিহত ১

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ / ১৭৩ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

টাঙ্গাইলের মধুপুরে রক্তিপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত এবং অপর একজন আহত হয়েছেন।

সোমবার রাত প্রায় ৩টা ১৫ মিনিটের দিকে মধুপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের রক্তিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ বোরহান আলী জানান, ৯৯৯ নাম্বারে ফোন পেয়ে তারা জানতে পারেন, রক্তিপাড়ায় একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-২২৬৪) নষ্ট হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পোলট্রি বাচ্চা বহনকারী আরেকটি ট্রাক (ঢাকা মেট্রো-উ-১১-২২৪৮) পেছন থেকে এসে ধাক্কা দিলে দুইজন লোক গাড়ির ভিতরে আটকা পড়ে।
খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। এ সময় একজনকে আহত অবস্থায় উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় এবং অপরজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম সুমন (৪০), তিনি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার জামতলী গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে। আহত ব্যক্তি হলেন সোলাইমান (৪০), তার বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা এলাকায়।
মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হেলাল উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং একটি মোবাইল ফোন সহ ফায়ার সার্ভিস থেকে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা থানায় উপস্থিত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd