• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আটোয়ারীর গিরাগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত  ডোমারে মিথ্যা সংবাদ প্রকাশ করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ডোমারে পৌর জামায়াত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো… এমপি আবুল কালাম আজাদ আ.লীগ ছত্রছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে দোকানপাট মুখ খুললেন এলাকাবাসি ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান

মধুপুরে ইয়াবাসেবীকে ৬ মাসের কারাদণ্ডাদেশ

মো: আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ / ১৭৩ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের চাকন্ড এলাকার এক ইয়াবাসেবীকে মোবাইল কোর্টের মাধ্যমে, ৬ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের চাকন্ড এলাকার আব্দুস সামাদ এর ছেলে মাদকাসক্ত ইয়াবাসেবী রবিউলকে (২৮) আটক করা হয়। মাদকাসক্ত রবিউল ইয়াবা সেবন করে পরিবারের সদস্যদের ওপর মারমুখী আচরণ করছিল।সন্তানের অত্যাচারে ত্যক্তবিরক্ত বাবা-মার অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত রবিউলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্টটি পরিচালনাকালে প্রসিকিউশন প্রদান করেন মধুপুর থানার উপ পরিদর্শক মোহাম্মদ হেলাল উদ্দিন।মোবাইল কোর্টটি পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন জানান, জনস্বার্থে মাদকের ব্যবহার নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ও মোবাইল কোর্ট আরও জোড়দার করা হবে। মোবাইল কোর্ট পরিচালনার সময় সহায়তা করেন মধুপুর থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd