• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে পূর্ব শত্রুতার জেরধরে প্রতিবন্ধি বৃদ্ধকে পিটিয়ে আহত তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় ডোমারে হরিণচড়া ইউনিয়ন যুবদলের দোয়া মাহফিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডোমার থানা পুলিশের বিশেষ ব্রিফিং ডোমারে নির্বাচনী প্রচারনার শেষ দিনে জমে উঠেছে ভোটের বাজার চিতলমারিতে কিশোরীদের জীবন দক্ষতা প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত

বেগম জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চাইলেন এমপি প্রার্থী কাজী আলাউদ্দীন

বি এম আলাউদ্দীন, নিজস্ব প্রতিনিধিঃ / ১২০ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
বেগম জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চাইলেন এমপি প্রার্থী কাজী আলাউদ্দীন বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি: সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন। এ ছাড়া তার প্রতিটি নির্বাচনী জনসভার শেষে বিএনপি'র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করে আসছেন তিনি নিজেই। শনিবার সকালে এক বিবৃতিতে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। তাঁর দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর দোয়া আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক।” তিনি আরও বলেন, “মমতাময়ী নেত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা জাতীয় রাজনীতির জন্য অপরিহার্য। তাঁর সুস্থতার মধ্য দিয়েই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন আশা সৃষ্টি হবে। আসুন, আমরা সবাই তাঁর আরোগ্যের জন্য দোয়া করি।” কাজী আলাউদ্দীন আশা প্রকাশ করেন, দেশবাসীর দোয়া, ভালোবাসা ও শুভ কামনায় খুব দ্রুতই দেশের এই বর্ষীয়ান নেত্রীর শারীরিক অবস্থার উন্নতি হবে এবং তিনি আবারও জাতির কল্যাণে ভূমিকা রাখতে সক্ষম হবেন। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “সকলের ভালোবাসা, দোয়া ও সমর্থনই আমাদের শক্তি। সংকটের সময় জাতি সবসময় নেত্রীর পাশে দাঁড়িয়েছে, এটাই আমাদের প্রেরণা।”
????????????

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন। এ ছাড়া তার প্রতিটি নির্বাচনী জনসভার শেষে বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করে আসছেন তিনি নিজেই।
শনিবার সকালে এক বিবৃতিতে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। তাঁর দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর দোয়া আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক।”
তিনি আরও বলেন, “মমতাময়ী নেত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা জাতীয় রাজনীতির জন্য অপরিহার্য। তাঁর সুস্থতার মধ্য দিয়েই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন আশা সৃষ্টি হবে। আসুন, আমরা সবাই তাঁর আরোগ্যের জন্য দোয়া করি।”
কাজী আলাউদ্দীন আশা প্রকাশ করেন, দেশবাসীর দোয়া, ভালোবাসা ও শুভ কামনায় খুব দ্রুতই দেশের এই বর্ষীয়ান নেত্রীর শারীরিক অবস্থার উন্নতি হবে এবং তিনি আবারও জাতির কল্যাণে ভূমিকা রাখতে সক্ষম হবেন।
দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “সকলের ভালোবাসা, দোয়া ও সমর্থনই আমাদের শক্তি। সংকটের সময় জাতি সবসময় নেত্রীর পাশে দাঁড়িয়েছে, এটাই আমাদের প্রেরণা।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd