• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আটোয়ারীর গিরাগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত  ডোমারে মিথ্যা সংবাদ প্রকাশ করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ডোমারে পৌর জামায়াত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো… এমপি আবুল কালাম আজাদ আ.লীগ ছত্রছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে দোকানপাট মুখ খুললেন এলাকাবাসি ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এমপি প্রার্থী আলাউদ্দীনের দোয়া মাহফিল

বি এম আলাউদ্দীন, নিজস্ব প্রতিনিধিঃ / ১২৭ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এমপি প্রার্থী আলাউদ্দীনের দোয়া মাহফিল

বিএনপির চেয়ার পার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে আশাশুনিতে ছাগল কুরবাণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) আশাশুনির গুনাকরকাটি খানকা শরীফে এ অনু্ষ্ঠানের আয়োজন করা হয়।
সাতক্ষীরা ৩ (আশাশুনি, কালিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব কাজী আলাউদ্দীনের উদ্যোগে বিকালে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাদকায়ে জারিয়া হিসাবে খানকা শরীফ হেফজখানায় শিক্ষার্থীদের জন্য একটি ছাগল কোরবাণী করা হয়। মাগরিব নামাজ শেষে দরবার শরীফ জামে মসজিদে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মীলাদ পরিচালনা করেন, মসজিদের ইমাম হাফেজ মনিরুল ইসলাম। দোয়া পরিচালনা করেন, মাওঃ রবিউল ইসলাম। মীলাদ মাহফিলে সাবেক ইউপি চেয়ারম্যান পীরজাদা আব্দুল কাইউম, পীরজাদা আবু তাহের, এমপি প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দীন উপস্থিত ছিলেন। এছাড়া ছফর সঙ্গী হিসাবে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাবেক যুগ্ম আহবায়ক রবিউল আওয়াল ছোটসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd