• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আটোয়ারীর গিরাগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত  ডোমারে মিথ্যা সংবাদ প্রকাশ করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ডোমারে পৌর জামায়াত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো… এমপি আবুল কালাম আজাদ আ.লীগ ছত্রছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে দোকানপাট মুখ খুললেন এলাকাবাসি ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান

ফরিদগঞ্জে বিএনপি প্রার্থী হারুনুর রশিদের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

মোঃ শরিফ হোসেন, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধিঃ / ১৭৮ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
ফরিদগঞ্জে বিএনপি প্রার্থী হারুনুর রশিদের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার ৬ নম্বর গুপ্টি পশ্চিম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড (হামচাপুর) সহ বিভিন্ন ওয়ার্ডে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। তারা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব সংবলিত লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে নেতাকর্মীরা ভোটারদের সামনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, ভোটাধিকার সংকট এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। একই সঙ্গে বিএনপির নির্বাচনি অঙ্গীকার ও উন্নয়ন ভাবনা তুলে ধরে লায়ন মো. হারুনুর রশিদকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান তারা।

এ সময় ফরিদগঞ্জ উপজেলা জিয়া পরিষদের সভাপতি খোরশেদ আলম মানিক বলেন,“দেশ বর্তমানে গভীর রাজনৈতিক সংকট ও গণতান্ত্রিক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ। একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আজ সময়ের প্রধান দাবি।”

তিনি আরও বলেন,“বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি। তার সুস্থতা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে বলে আমরা বিশ্বাস করি।”

লায়ন মো. হারুনুর রশিদের প্রসঙ্গে তিনি বলেন,“তিনি ফরিদগঞ্জের মানুষের কাছে একজন পরীক্ষিত ও জনপ্রিয় নেতা। অতীতে এই অঞ্চলের অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জনসেবামূলক কর্মকাণ্ডে তার ভূমিকা রয়েছে। উন্নয়ন, সুশাসন ও ন্যায়ের রাজনীতির প্রতীক হিসেবেই মানুষ তাকে দেখছে।”

খোরশেদ আলম মানিক বলেন, “বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব জনগণের মৌলিক অধিকার নিশ্চিত এবং গণতন্ত্র পুনরুদ্ধারের একটি সুস্পষ্ট রূপরেখা। এই কর্মসূচির মাধ্যমে সেই বার্তাই আমরা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি।”

গণসংযোগ কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন বাজার, গ্রাম ও ঘনবসতিপূর্ণ এলাকায় প্রচারণা চালানো হয়। স্থানীয় ভোটারদের একাংশ বিএনপি প্রার্থীর প্রতি সমর্থন প্রকাশ করেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক খোরশেদ আলম মানিক, ডা. মনির, ইসমাইল, রুবেল, ছাত্রদল সভাপতি সুজন আখন্দ, এমরান হোসেন পাল, ছাত্রদল নেতা সোহেল রানা, মারুফ, মামুন, নুরআলম জিকু, ওয়ালি, রিপন খাঁন, মনা পাটোয়ারিসহ বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd