• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে পূর্ব শত্রুতার জেরধরে প্রতিবন্ধি বৃদ্ধকে পিটিয়ে আহত তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় ডোমারে হরিণচড়া ইউনিয়ন যুবদলের দোয়া মাহফিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডোমার থানা পুলিশের বিশেষ ব্রিফিং ডোমারে নির্বাচনী প্রচারনার শেষ দিনে জমে উঠেছে ভোটের বাজার চিতলমারিতে কিশোরীদের জীবন দক্ষতা প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত

পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ / ৮৫ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
Oplus_0

খুলনা পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২০ জানুয়ারি মঙ্গলবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। এরপর বিদ্যালয় মাঠে দিনভর বিভিন্ন ইভেন্টের উপর ক্রীড়া প্রতিযোগিতা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন এবং পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। প্রধান শিক্ষক দেবাশীষ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব, মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক রুহুল আমিন গাজী, প্রাক্তন শিক্ষক অখিল চন্দ্র সরকার, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলিজিয়াসমিন। সিনিয়র শিক্ষক ইমরুল কায়েস এর সঞ্চালনায় ক্রীড়া অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক প্রদীপ কুমার শীল। উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রবিউল ইসলাম, হুমায়ুন কবির, আল আমিন হুসাইন ও রাবেয়া সুলতানা। অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd