• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আটোয়ারীর গিরাগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত  ডোমারে মিথ্যা সংবাদ প্রকাশ করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ডোমারে পৌর জামায়াত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো… এমপি আবুল কালাম আজাদ আ.লীগ ছত্রছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে দোকানপাট মুখ খুললেন এলাকাবাসি ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান

পাইকগাছার বিভিন্ন স্থানে জামায়াত প্রার্থী আবুল কালাম আজাদের গণসংযোগ ও মতবিনিময়

মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ / ৩৪৩ Time View
Update : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

খুলনার পাইকগাছার বিভিন্ন স্থানে গণসংযোগ, মতবিনিময় ও লিফলেট বিতরণ করেছেন খুলনা -৬ আসনের জামায়াত মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। তিনি ১৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী, থানার ওসি রিয়াদ মাহমুদ, ফসিয়ার রহমান মহিলা কলেজের শিক্ষক মন্ডলী এবং পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে নির্বাচনী মতবিনিময় করেন। এর আগে সকালে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পৌরসভার ৩ ও ৪ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং বাড়িতে বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করেন। এসময় মাওলানা আবুল কালাম আজাদ সুশাসন, ন্যায়বিচার, বৈষম্যহীন তারুণ্যের বাংলাদেশ বিনির্মান এবং অবহেলিত পাইকগাছা কয়রার উন্নয়নে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিতে জনসাধারণের প্রতি আহবান জানান। দলীয় নেতাকর্মীদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, জেলা শিবিরের সভাপতি আবুজার গিফারী, উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, সেক্রেটারি আলতাফ হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, ইসলামি আন্দোলনের উপজেলা সভাপতি মুফতি আহমদ আলী, জামায়াতের পৌর আমীর ডাঃ জিএম আসাদুল হক, সেক্রেটারি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান, এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, মাওলানা আব্দুল কাদীর, শিবিরের উপজেলা সভাপতি সাঈদুর রহমান, মুজাহিদুল ইসলাম, তামিম রায়হান ও সোহেল আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd