• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আটোয়ারীর গিরাগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত  ডোমারে মিথ্যা সংবাদ প্রকাশ করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ডোমারে পৌর জামায়াত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো… এমপি আবুল কালাম আজাদ আ.লীগ ছত্রছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে দোকানপাট মুখ খুললেন এলাকাবাসি ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান

পাইকগাছার চাঁদখালীতে রফিকুল ইসলামের ৩১ দফার লিফলেট বিতরণ

মো: আব্দুল আজিজ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ / ৩০৯ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
পাইকগাছার চাঁদখালীতে রফিকুল ইসলামের ৩১ দফার লিফলেট বিতরণ
Oplus_0

খুলনার পাইকগাছার চাঁদখালীতে গণসংযোগ, মতবিনিময় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও খুলনা-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক। তিনি ২৪ অক্টোবর শুক্রবার সকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার চাঁদখালী বাজারের প্রধান সড়ক সহ বাজারের সকল অলিগলিতে গণসংযোগ এবং তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেন। গণসংযোগ শেষে তিনি চাঁদখালী ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন আমি ২৫ বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউরের আদর্শ কে ধারণ করে ছাত্র জীবন থেকে বিএনপির রাজনীতি করে আসছি। বিগত ১৭ বছর ঢাকা সহ পাইকগাছা কয়রায় হাসিনা বিরোধী আন্দোলন করেছি। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ সহ সবসময় এলাকার মানুষের পাশে থেকে জনকল্যাণ মূলক কাজ করে যাচ্ছি। আগামীতে এলাকার মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। তিনি বলেন নির্বাচন আসলেই কিছু অরাজনৈতিক লোকের আবির্ভাব ঘটে। দুঃসময়ে এদের খুঁজে পাওয়া যায় না। এদের থেকে সবাই কে সতর্ক থাকতে হবে। যারা হাসিনা বিরোধী আন্দোলনে মাঠে ময়দানে ছিল তাদের পাশে থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী কে বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি আহবান জানান। দলীয় নেতাকর্মীদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আনিসুর রহমান বিশ্বাস, নাজমুল হুদা মিন্টু, শিক্ষক শফিকুল ইসলাম, এডভোকেট জাহিদ আল কাদীর, পিয়ারুল ইসলাম, মফিজুর রহমান, আব্দুর রহিম, আক্তার হোসেন সরদার, ফারুক হোসেন, তেজেন মন্ডল, শেখ ইদ্রিস, এসএম শাহাবুদ্দিন আহমেদ, সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম ও মিঠুন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd