• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে পূর্ব শত্রুতার জেরধরে প্রতিবন্ধি বৃদ্ধকে পিটিয়ে আহত তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় ডোমারে হরিণচড়া ইউনিয়ন যুবদলের দোয়া মাহফিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডোমার থানা পুলিশের বিশেষ ব্রিফিং ডোমারে নির্বাচনী প্রচারনার শেষ দিনে জমে উঠেছে ভোটের বাজার চিতলমারিতে কিশোরীদের জীবন দক্ষতা প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত

পাইকগাছার ঐতিহ্যবাহী সরল খাঁ দীঘির কচুরিপানা অপসারণ কাজের উদ্বোধন

মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ / ৯৫ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
পাইকগাছার ঐতিহ্যবাহী সরল খাঁ দীঘির কচুরিপানা অপসারণ কাজের উদ্বোধন
???????

খুলনা পাইকগাছার ঐতিহ্যবাহী সরল খাঁ দীঘির কচুরিপানা অপসারণ কাজের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। তিনি ২০ জানুয়ারি মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিস্কার পরিচ্ছন্নতা ও অপসারণ কাজের উদ্বোধন করেন। পাইকগাছা পৌরসভা এবং বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক পরিষদ এর মাধ্যমে ” জলবায়ু এবং ওয়াশ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও জলাধার সংস্কার কর্মসূচির আওতায় সচেতনতামূলক সভার আয়োজন এবং সরল খাঁ দীঘির কচুরিপানা অপসারণ করা হচ্ছে। উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন সরল খাঁ দীঘি এটি কোন সাধারণ জলাশয় নয়। শত শত বছরের পুরাতন এ দীঘিটির সাথে পাইকগাছার ইতিহাস ও ঐতিহ্য জড়িয়ে রয়েছে। কচুরিপানা অপসারণের পর দীঘিটা খনন করে দৃষ্টিনন্দন করার পরিকল্পনা রয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে এলাকার মানুষ পুকুরের পানি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবে এবং পৌরসভার পানি সরবরাহ কাজে ব্যবহার করা যাবে। এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, নবলোক পরিষদের প্রকল্প ব্যবস্থাপক বিএম নাহিদ হাসান, ওমর ফারুক জুয়েল, প্রকল্প কর্মকর্তা কাজী ফারহানা আফরোজ ও মুক্তা বিশ্বাস, পৌরসভার উপ সহকারী প্রকৌশলী লিংকন আলী, প্রধান সহকারী জিয়াউর রহমান, বিকাশ ঘোষ, ইমদাদুল হক ও শাহীন হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd