• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে পূর্ব শত্রুতার জেরধরে প্রতিবন্ধি বৃদ্ধকে পিটিয়ে আহত তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় ডোমারে হরিণচড়া ইউনিয়ন যুবদলের দোয়া মাহফিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডোমার থানা পুলিশের বিশেষ ব্রিফিং ডোমারে নির্বাচনী প্রচারনার শেষ দিনে জমে উঠেছে ভোটের বাজার চিতলমারিতে কিশোরীদের জীবন দক্ষতা প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত

পাইকগাছার ইউএনও-ওসির সাথে মাওলানা আবুল কালাম আজাদের মতবিনিময়

মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ / ৬১৩ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

খুলনার পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ও থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ এর সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা – ৬ আসনের দলীয় মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। তিনি সোমবার সকালে দলীয় নেতাকর্মীদের সাথে দুই কর্মকর্তার সাথে আলাদা আলাদা ভাবে মতবিনিময় করেন। মতবিনিময় কালে মাওলানা আবুল কালাম আজাদ পাইকগাছা কয়রার প্রধান সড়কের বাক সরলীকরণ, এলজিইডি’র সড়ক উন্নয়ন কাজ, শিক্ষার মান উন্নয়ন ও অবকাঠামো উন্নয়ন, বাস টার্মিনাল নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, পৌর সদরের খ্রিস্টান সম্প্রদায়ের আবাসন ব্যবস্থা সম্প্রসারণ, পানির ট্যাংকি জলাধার বিতরণ, শিববাটী ব্রীজের টোল ফ্রি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ এলাকার জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আলতাফ হোসেন, পৌর আমীর ডাঃ জিএম আসাদুল হক, নায়েবে আমীর মাওলানা সম আব্দুল্ল্যাহ আল মামুন, সেক্রেটারি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সেক্রেটারি আসাদুল ইসলাম, সাবেক শিবির নেতা আব্দুল্লাহ আল মামুন, মুজাহিদুল ইসলাম ও শিবির নেতা তামিম রায়হান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd