• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আটোয়ারীর গিরাগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত  ডোমারে মিথ্যা সংবাদ প্রকাশ করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ডোমারে পৌর জামায়াত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো… এমপি আবুল কালাম আজাদ আ.লীগ ছত্রছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে দোকানপাট মুখ খুললেন এলাকাবাসি ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান

পাইকগাছায় পানি সরবরাহকারী দুই প্রতিষ্ঠান কে জরিমানা

মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ / ১০৩ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
পাইকগাছায় পানি সরবরাহকারী দুই প্রতিষ্ঠান কে জরিমানা
Oplus_0

খুলনা পাইকগাছায় পানি সরবরাহকারী দুই প্রতিষ্ঠান কে জরিমানা করা হয়েছে। ১ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলা প্রশাসন এবং বিএসটিআই যৌথভাবে উপজেলার বিভিন্ন পানি সরবরাহকারী প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে পানি প্রক্রিয়াজাতকরণ ও লাইসেন্স না থাকার অপরাধে পানি সরবরাহকারী নূর ইসলাম কে ১০ হাজার ও মীর আনিসুর রহমান কে ৫ হাজার সহ দুই প্রতিষ্ঠান কে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই এর মাঠ পরিদর্শক আব্দুল মান্নান ও পেশকার আনিসুর রহমান। উল্লেখ্য উপকূলীয় এ অঞ্চল লবণ অধ্যুষিত হওয়ায় এ অঞ্চলে সুপেয় পানির তীব্র সংকট রয়েছে। এ কারণে এখানে যত্রতত্র বাণিজ্যিক ভাবে গড়ে উঠেছে অসংখ্য পানি সরবরাহ ও প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান। কোন পরীক্ষা নিরীক্ষা ছাড়াই প্রতিষ্ঠান গুলো পানি বিক্রয় করে আসছে। অবশেষে পানির গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে প্রশাসনের এ ধরনের অভিযান কে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd