অবহেলিত পাইকগাছা কয়রার উন্নয়ন এবং তারুণ্যের বাংলাদেশ বিনির্মানে বিএনপি মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে। এজন্য ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন বিএনপির দায়িত্বশীল দলীয় নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে খুলনা -৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীর ধানের শীষ প্রতীকের কর্মী সভায় নেতৃবৃন্দ এই আহবান জানান। সভায় বক্তারা বলেন ব্যক্তির উর্ধ্বে দল বড়। এজন্য দল যাকে প্রার্থী করেছে সবাই কে তার পক্ষে কাজ করতে হবে। বক্তারা আরো বলেন নির্বাচন এবং সরকার গঠন নিয়ে সামনে আমাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে এসময় দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দলীয় প্রার্থী কে বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।
সভায় বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পী বলেন খুলনা -৬ আসনের বিএনপির অতীত যে ঐতিহ্য রয়েছে এবারের নির্বাচনে তার প্রতিফলন ঘটাতে হবে। প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে ধানের শীষ প্রতীকের জন্য ভোট প্রার্থনা করতে হবে। তিনি বলেন নির্বাচিত হলে এই এলাকার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে। টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সুপেয় পানির সংকট দুর করা হবে। মাদক এবং সন্ত্রাস মুক্ত পরিবেশে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করা হবে। সুন্দরবন কেন্দ্রীক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। উন্নত চিকিৎসার জন্য স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করা হবে। ব্যবসায়ীক অনুকূল পরিবেশ থাকবে এছাড়া বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। মনোনয়ন পাওয়ার পর নির্বাচনী এলাকায় প্রথম সাংগঠনিক সভায় দলীয় নেতাকর্মী এবং এলাকাবাসীর উদ্দেশ্যে এ-সব কথা বলেন মনিরুল হাসান বাপ্পী।
উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও খুলনা – ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. জিএ সবুর, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর আমিরুল ইসলাম কাগজী, জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুর রশীদ, আশরাফুল হক নান্নু, সদস্য অ্যাড. জিএম আব্দুস সাত্তার ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু, অ্যাড. আবু সাঈদ, রূপসার আহ্বায়ক ম্যোল্লা সাইফুল রহমান, সদস্য জাবেদ হোসেন মল্লিক, জাসসের সদস্য সচিব একে আসাদ, মাহবুবর রহমান লোটাস। পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা সদস্য সচিব এসএম ইমদাদুল হক ও পৌর সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নাদিমুজ্জামান জনি, মফিজ ম্যোল্লা, জনি, ইমাদুল ইসলাম, তহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন, সাজ্জাদ হোসেন, বেনজির আহমেদ, আবু তালেব, অ্যাড. একরামুল হক, ফারুক আহমেদ, সেলিম রেজা লাকি, স্বরজিৎ ঘোষ, সুজিত মন্ডল, মেছের আলী সানা, নাজির আহমেদ, ইমরান সরদার সহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভার শুরতেই নেতাকর্মীরা মনিরুল হাসান বাপ্পী কে ধানের শীষ ও ফুলেল শুভেচ্ছা জানান।