• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আটোয়ারীর গিরাগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত  ডোমারে মিথ্যা সংবাদ প্রকাশ করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ডোমারে পৌর জামায়াত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো… এমপি আবুল কালাম আজাদ আ.লীগ ছত্রছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে দোকানপাট মুখ খুললেন এলাকাবাসি ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান

পাইকগাছায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ / ৯১ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
পাইকগাছায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
???????

খুলনা পাইকগাছায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর মরহুম শামসুর রহমানের প্রতিষ্ঠিত ‘সিরাতুল হুদা ট্রাস্ট’-এর পক্ষ থেকে ২৬ ডিসেম্বর শুক্রবার সকালে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

​ট্রাস্টের বর্তমান চেয়ারম্যান এবং মরহুম শামসুর রহমানের সুযোগ্য সন্তান মেজর (অব.) মেসবাহুল ইসলামের সৌজন্যে সিরাতুল হুদা ট্রাস্টের নিজস্ব কার্যালয়ে উপস্থিত দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার মুজাহিদুল ইসলাম।

​ সিরাতুল হুদা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সেক্রেটারি জামায়াতে ইসলামী পৌর আমীর ডাঃ আসাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ​বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, সিরাতুল হুদা ট্রাস্টের ট্রেজারার এস এম হাসানুজ্জামান। জামায়াতে ইসলামী জেলা ইউনিট সদস্য ​কাজী তামজিদ আলম, সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ শফিয়ার রহমান, উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক, মাওলানা আব্দুল কুদ্দুস, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ মাওলানা নূর আলম সিদ্দিকী,​ ​শামসুর রহমান ফাউন্ডেশনের সভাপতি তামিম রায়হান ও সেক্রেটারি আল মামুন ও সোহেল।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, মরহুম শামসুর রহমান সারাজীবন মানবতার কল্যাণে কাজ করে গেছেন। তাঁর প্রতিষ্ঠিত এই ট্রাস্ট আজও আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট অনুধাবন করে মেজর (অব.) মেসবাহুল ইসলামের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বক্তারা সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াই। আপনাদের একটু সহানুভূতি একটি পরিবারের শীতের কষ্ট লাঘব করতে পারে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd