• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে পূর্ব শত্রুতার জেরধরে প্রতিবন্ধি বৃদ্ধকে পিটিয়ে আহত তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় ডোমারে হরিণচড়া ইউনিয়ন যুবদলের দোয়া মাহফিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডোমার থানা পুলিশের বিশেষ ব্রিফিং ডোমারে নির্বাচনী প্রচারনার শেষ দিনে জমে উঠেছে ভোটের বাজার চিতলমারিতে কিশোরীদের জীবন দক্ষতা প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত

পাইকগাছায় জায়গা জমি নিয়ে চাচা-ভাইপোর পাল্টাপাল্টি অভিযোগ

মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ / ১১৫ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
Logo

খুলনা পাইকগাছায় জায়গা জমি নিয়ে চাচা ভাইপো একে অপরের বিরুদ্ধে দখল চেষ্টা, ভাংচুর ও মারপিট সহ পাল্টাপাল্টি নানা অভিযোগ উঠেছে। বিষয়ট নিয়ে শালিস থেকে শুরু করে থানা পুলিশ ও আদালত পর্যন্ত গড়িয়েছে। এনিয়ে দুই পরিবারের মধ্যে চরম বিরোধ তৈরি হয়েছে।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে উপজেলার কপিলমুনি ইউনিয়নের নাবা গ্রামের মৃত পদ মন্ডলের ছেলে শংকর মন্ডল (৬০) এর সাথে বড় ভাই মৃত সুভাষ মন্ডলের ছেলে স্কুল শিক্ষক ভাইপো কাজল মন্ডল ( ৩০) এর মধ্যে বসতবাড়ির জায়গা জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। সূত্র অনুযায়ী নাবা মৌজায় দুটি দাগে মৃত পদ মন্ডলের ৭৩ শতক জমি রয়েছে। যা তার ৩ ছেলে ও তাদের পরিবার বসতবাড়ি নির্মাণ করে বসবাস ও ভোগদখল করছেন। জমির পশ্চিম পাশে রয়েছে বড় ছেলে মৃত সুভাষ মন্ডলের পরিবার, মাঝে রয়েছে মেঝ ছেলে মৃত প্রভাষ মন্ডলের পরিবার এবং পূর্ব পাশে রয়েছে ছোট ছেলে শংকর মন্ডলের পরিবার। পূর্ব পাশের কপিলমুনি শামুকপোতা সড়কের পাশে উত্তর দিকের জমি নিয়ে মুল বিরোধ তৈরি হয়েছে চাচা শংকর ও ভাইপো কাজল মন্ডলের মধ্যে। চাচা শংকর মন্ডল অভিযোগ করেন পিতার মৃত্যুর পর বড় ভাই জীবিত থাকাকালীন মোট জমি ৩ ভাগে ভাগ করে বসতবাড়ি নির্মাণ করে পৃথক পৃথক ভাবে ৩ পরিবার শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করে আসছি। সম্প্রতি ভাইপো কাজল আমার দখলীয় জমি জবরদখলের চেষ্টা করছে। আমার মার্কেটের উত্তর পাশে টিন সেডের একটি চায়ের দোকান রয়েছে। যা অমল সরকারের নিকট ভাড়া দেওয়া রয়েছে। গত ২২ নভেম্বর রাতে কাজল ও তার লোকজন চায়ের দোকানটি জবরদখল করার চেষ্টা করে। এলাকাবাসীর সহযোগিতায় তারা দখল চেষ্টায় ব্যর্থ হয়। এঘটনায় আমি বাদি হয়ে কাজল ও তার মা লিপিকা মন্ডল (৫০) নামে থানায় জিডি করি। যার নং ১১২১, তারিখ ২২-১১-২৫। এখন তারা পুনরায় জবর দখলের পায়তারা করছে বলে শংকর মন্ডল অভিযোগ করেন।
অপরদিকে ভাইপো কাজল মন্ডল চাচা শংকর মন্ডলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে বলেন এখনো স্থায়ীভাবে ভাগ বাটোয়ারা করা হয়নি। দুটি দাগে মোট ৭৩ শতক জমি রয়েছে। যার মধ্যে ৪৬৩৮ দাগে ২৮ শতক এবং ৪৬৩৭ দাগে ৪৫ শতক। মৌখিক ভাগ করে দক্ষিণ পাশের ২৮ শতকে ৩ পরিবার বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছি। ছোট কাকা শংকর মন্ডল পূর্ব পাশে থাকায় তিনি তার প্রাপ্য সম্পূর্ণ জমি রাস্তার পাশ দিয়ে দখল করার চেষ্টা করছে। তিনি রাস্তার পাশের আমাদের অংশ না দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র এবং মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে। চাচার মার্কেটের উত্তর পাশে ৪৬৩৭ দাগে অন্বেষা স্টোর নামে আমাদের একটি চা ও মুদি দোকান ছিল। দোকান টি চাচা ও চাচার পরিবার ভাংচুর করে ক্ষতিসাধন এবং মাকে মারপিট করে আহত করে বলে অভিযোগ করেন তিনি । এ ঘটনায় ২৯ নভেম্বর শনিবার থানায় চাচা শংকর মন্ডল ও চাচাতো ভাই সমরেশ মন্ডলের বিরুদ্ধে বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন কাজল মন্ডল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd