• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আটোয়ারীর গিরাগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত  ডোমারে মিথ্যা সংবাদ প্রকাশ করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ডোমারে পৌর জামায়াত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো… এমপি আবুল কালাম আজাদ আ.লীগ ছত্রছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে দোকানপাট মুখ খুললেন এলাকাবাসি ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান

পঞ্চগড়ে বিএনপি নেতা ব্যারিস্টার নওশাদ জমির গণসংযোগ 

নিজেস্ব প্রতিনিধিঃ / ৩২৫ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

পঞ্চগড় শহরে শ্রমিক দলের আয়োজনে গনসংযোগ করেছেন বিএনপি’র নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির। পঞ্চগড় শহরে গনসংযোগ এসে তিনি বলেন, আগামী নির্বাচনের পরবর্তী আমরা কি কি কাজ করবো, তার রোডম্যাপ ঘোষণা হওয়ার পরে বিএনপি’র যে ১৮০ দিনের নির্বাচন পরবর্তী কর্মপরিকল্পনা আছে, সেটার ব্যাপারে আমরা সবাইকে সচেতন করার জন্য এটাকে ছাপিয়ে নিয়ে আমরা বিতরণ করছি পঞ্চগড় বাজারে। সাধারণ মানুষকে আমাদের পরিকল্পনা জানাতে চাই।এটা যদি আমরা সঠিক ভাবে তৈরি করতে পারি তাহলে সমগ্র পঞ্চগড়ে সচেতনতা তৈরি হবে। ইনশাআল্লাহ।
আজ সোমবার(০৮ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় কেন্দ্রীয় জামে মসজিদ নামাজ শেষে পঞ্চগড় শহরে গণসংযোগ করার সময় এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন,এই পঞ্চগড়ে হচ্ছে আমাদের প্রাণ। আমাদের বিশ্বাস এখানে যদি আমরা সঠিকভাবে সচেতনতা তৈরি করতে পারি সমগ্র পঞ্চগড়ে সচেতনতা তৈরি হবে।
জেলা শ্রমিক দলের আয়োজনে গনসংযোগে আরো অংশ গ্রহন করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মজিদ, জেলা শ্রমিক দলের সভাপতি রাজিউর রহমান রাজু,পঞ্চগড় পৌর বিএনপির ১ সদস্য সচিব বিপ্লব, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, জেলা মহিলা দলের সভাপতি আরজুমানারা মুক্তি সহ শ্রমিক দল, ছাত্রদল,যুবদল ও বিএনপি’র নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd