• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আটোয়ারীর গিরাগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত  ডোমারে মিথ্যা সংবাদ প্রকাশ করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ডোমারে পৌর জামায়াত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো… এমপি আবুল কালাম আজাদ আ.লীগ ছত্রছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে দোকানপাট মুখ খুললেন এলাকাবাসি ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান

পঞ্চগড়ে ফুলকুঁড়ি আসরের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

নিজেস্ব প্রতিনিধিঃ / ১২৬ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

পঞ্চগড়ে বেলুন-ফেস্টুন উড়িয়ে ফুলকুঁড়ি আসরের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। রবিবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্ভোধন করা হয়। 
ফুলকুঁড়ি আসরের পঞ্চগড় জেলা শাখার পরিচালক রাদিয়াত ইসলামের ব্যবস্থাপনা ও পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক মো: সাবেত আলী। আরোও উপস্থিত ছিলেন প্রাক্তন পরিচালকবৃন্দ এবং শাখার সংগঠক ও ফুলকুঁড়িরা। 
উদ্ভোধনী বক্তব্যে পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ সাবেত আলী শুরুতেই ফুলকুঁড়ি আসরের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন ফুলকুঁড়ি আসর সারাদেশে শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে কাজ করছে এবং ফুলকুঁড়ি আসরের আদর্শ ও উদ্দেশ্য যেন সফল হয় ও সুন্দর হয় এ প্রত্যাশা কামনা করেন। সর্বশেষ ফুলকুঁড়ি আসরের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্ভোধন ঘোষণা করেন।
উল্লেখ্য যে, পৃথিবীতে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো এ অনন্য স্লোগান কে ধারণ করে ১৯৭৪ সালে ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠা লাভ করে ৫১তম বছরে পদার্পণ করেছে শিশু-কিশোরদের প্রিয় সংগঠন ফুলকুঁড়ি আসর। একতা, শিক্ষা, চরিত্র, স্বাস্থ্য ও সেবা এই ৫টি আদর্শকে ধারণ করে ৫টি বিভাগীয় কর্মসূচির মাধ্যমে সারাদেশে কোমলমতি শিশুদের একতাবদ্ধ ও সংগঠিত করে শিক্ষা ও শরীরচর্চামূলক কর্মসূচির মাধ্যমে দেশ ও দশের সেবা করার উদ্দেশ্য নিয়ে কাজ করে চলেছে ফুলকুঁড়ি আসর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd