• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে পূর্ব শত্রুতার জেরধরে প্রতিবন্ধি বৃদ্ধকে পিটিয়ে আহত তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় ডোমারে হরিণচড়া ইউনিয়ন যুবদলের দোয়া মাহফিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডোমার থানা পুলিশের বিশেষ ব্রিফিং ডোমারে নির্বাচনী প্রচারনার শেষ দিনে জমে উঠেছে ভোটের বাজার চিতলমারিতে কিশোরীদের জীবন দক্ষতা প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত

পঞ্চগড়ে জামায়াতের যুব বিভাগের প্রতিনিধি সমাবেশ

Reporter Name / ৫৫৬ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

 

  • পঞ্চগড় প্রতিনিধি:
    পঞ্চগড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা জামায়াতের কার্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
    সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইকবাল হোসাইন। উদ্বোধনী বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর যুব সেলের সভাপতি মাওলানা তোফায়েল প্রধান।
    সমাবেশে দারসুল কুরআন, ব্যক্তিগত রিপোর্ট পর্যালোচনা ও রিপোর্ট লেখার গুরুত্ব, কুইজ প্রতিযোগিতা এবং জাতীয় নির্বাচনে যুব সমাজের ভূমিকা বিষয়ে আলোচনা হয়।
    প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ইকবাল হোসাইন বলেন, যুগে যুগে ইতিহাসে যুবকদের ভূমিকা সবচেয়ে বেশি। জুলাই আন্দোলনেও তরুণ, যুবক ও ছাত্রসমাজের অবদান বেশি। জ্ঞান ও নৈতিকতায় যুবকদের সমৃদ্ধ হতে হবে। আগামী নির্বাচনে যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

  • জেলা জামায়াতের যুব সেলের সদস্য সচিব মাওলানা ফরহাদ হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আশরাফুল আলম, বায়তুলমাল সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মনিরুল ইসলাম, যুব ও ক্রীড়া বিভাগের বিভাগীয় সেক্রেটারি আবুল বাশার বসুনিয়া, জেলা যুব ও ক্রীড়া বিভাগের সেল সদস্য শফিকুল ইসলাম এবং প্রভাষক শাহীন সুলতান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd