• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে পূর্ব শত্রুতার জেরধরে প্রতিবন্ধি বৃদ্ধকে পিটিয়ে আহত তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় ডোমারে হরিণচড়া ইউনিয়ন যুবদলের দোয়া মাহফিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডোমার থানা পুলিশের বিশেষ ব্রিফিং ডোমারে নির্বাচনী প্রচারনার শেষ দিনে জমে উঠেছে ভোটের বাজার চিতলমারিতে কিশোরীদের জীবন দক্ষতা প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত

পঞ্চগড়ে খালেদা জিয়ার মৃত্যুতে ব্যারিস্টার নওশাদ জমিরের শোক

Reporter Name / ১৭০ Time View
Update : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

নিজেস্ব প্রতিনিধিঃ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পঞ্চগড়ে বিএনপির পার্টি অফিসে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির।

মঙ্গলবার দুপুরে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত শোকসভায় তিনি বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন অভিভাবকতুল্য নেত্রী, আপোসহীন গণতান্ত্রিক সংগ্রামী ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ককে হারিয়েছে। তাঁর শূন্যতা দেশের রাজনীতিতে অপূরণীয়।

ব্যারিস্টার নওশাদ জমির বলেন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সংসদীয় শাসনব্যবস্থা এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সুদৃঢ় করেছে।

শোকসভা শেষে পার্টি অফিসে কালো পতাকা উত্তোলন, এক মিনিট নীরবতা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

শোকবার্তায় ব্যারিস্টার নওশাদ জমির মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, বিএনপির নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।

দলীয় সূত্রে জানানো হয়, পঞ্চগড়ে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd