• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে পূর্ব শত্রুতার জেরধরে প্রতিবন্ধি বৃদ্ধকে পিটিয়ে আহত তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় ডোমারে হরিণচড়া ইউনিয়ন যুবদলের দোয়া মাহফিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডোমার থানা পুলিশের বিশেষ ব্রিফিং ডোমারে নির্বাচনী প্রচারনার শেষ দিনে জমে উঠেছে ভোটের বাজার চিতলমারিতে কিশোরীদের জীবন দক্ষতা প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত

নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বিএনপি নেতা এনামুল হক

মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ / ১০৬ Time View
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বিএনপি নেতা এনামুল হক
???????

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর দলীয় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক। ২৩ নভেম্বর কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসএম এনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এরপর ২৪ নভেম্বর সোমবার বিকালে এসএম এনামুল হক উপজেলার সীমান্ত কাশিমনগর পৌঁছালে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অভ্যর্থনা জানান। পরে শত শত নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা করে এনামুল হক কে উপজেলা সদরে নিয়ে আসেন। এসময় পথে পথে তাকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। মোটরসাইকেল শোভাযাত্রা শেষে বাজার চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এনামুল হক। এসময় বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীন, খুলনার কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল, আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী ও সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মোমরেজুল ইসলাম সহ স্থানীয় সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, বিএনপি নেতা কাজী সাজ্জাদ আহমেদ মানিক, সরদার ফারুক আহমেদ, এডভোকেট একরামুল হক বিশ্বাস, ইব্রাহিম গাজী, আবুল বাশার বাচ্চু, যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, শামীম জোয়ার্দার, মোল্লা ইউনুস আলী, ইলিয়াস হোসেন, ওবায়দুল্লাহ সরদার, ফয়সাল রাশেদ সনি ও সাদ্দাম হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য ২০২৪ সালের ৮ জুলাই এসএম এনামুল হক কে বহিষ্কার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd