আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
“আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে” উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে নীলফামারীর ডোমারে শালকী ক্যাডেট পাবলিক স্কুলের শুভ উদ্বোধন উপলক্ষ্যে নানামূখী আয়োজন।
শনিবার (১০ জানুয়ারী) বিকাল ৩টায় ডোমার পৌর এলাকার ছোট রাউতা ডাকবাংলো সংলগ্ন শালকী ক্যাডেট পাবলিক স্কুল ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে কেক কেটে দিবসটির শুভ সূচনা করা হয়।
এ সময় নতুন শিক্ষার্থী ও অতিথিদের ফুল দিয়ে বরণ করেন নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ, পরে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শালকী ক্যাডেট পাবলিক স্কুলের অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ শাহিনুল ইসলাম বাবু।
পরে এক আলোচনা সভায় বাংলাদেশ টেলিভিশনের নৃত্য শিল্পী মোঃ ফেরদৌস এর সঞ্চালনায় অতিথি হিসাবে বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, সোনারায় উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল ইসলাম বিএসসি, সমাজ সেবক খাদেমুল ইসলাম লোটন, অভিভাবক রেজাউল করিম প্রমূখ বক্তব্য রাখেন।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীর অভিভাবক আল আমিন রহমান, বড় রাউতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিনেশ চন্দ্র রায়, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের উপজেলা সভাপতি মায়েদুল হক বসুনিয়া তুর্য, শিক্ষক আমিনুল হক বাবু, এনামুল হক চৌধুরী মানিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সূধীজন এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের অধ্যক্ষ জানান প্লে-থেকে অষ্টম শ্রেনী পর্যন্ত ছাত্র/ছাত্রী ভর্তি করা হচ্ছে, বিদ্যালয়ে প্রায় ২৫ জন অভিজ্ঞ শিক্ষক রয়েছে। মনোরম পরিবেশে শিক্ষারগুণগত মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। আলোচনা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পঠ্যপুস্তক বিতরণ করা হয়।