• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে পূর্ব শত্রুতার জেরধরে প্রতিবন্ধি বৃদ্ধকে পিটিয়ে আহত তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় ডোমারে হরিণচড়া ইউনিয়ন যুবদলের দোয়া মাহফিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডোমার থানা পুলিশের বিশেষ ব্রিফিং ডোমারে নির্বাচনী প্রচারনার শেষ দিনে জমে উঠেছে ভোটের বাজার চিতলমারিতে কিশোরীদের জীবন দক্ষতা প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত

দেবহাটায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালীগঞ্জ বিজয়ী

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধিঃ / ২৮৯ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

সাতক্ষীরার দেবহাটা শ্রমিক একাদশের আয়োজনে ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেবহাটা ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর শনিবার বিকালে ফাইনাল খেলার উদ্বোধন করা হয়। খেলায় একদিকে অংশগ্রহণ করে দেবহাটা উপজেলার সুশীলগাতী নবজাগরন সংঘ আর অন্যদিকে অংশগ্রহণ করে কালীগঞ্জের জাহেদানগর আনিকা ফুটবল একাদশ। খেলায় নির্ধারিত টাইমে কোন দল গোল করতে না পারায় টাইব্রেকারে আনিকা ফুটবল একাদশ ৪-৩ গোলে জয়লাভ করে। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন ফারুক হোসেন। তাকে সহযোগীতা করেন সহকারী রেফারী জাকির হোসেন ও নাজির হোসেন। শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. শরীফ খাঁন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, উপজেলার সাবেক সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, ইউপি সদস্য আব্দুল হাই, সংরক্ষিত ইউপি সদস্যা রেহেনা পারভিন প্রমুখ। অনুষ্ঠানে বিজয়ী ও রানারআপ দলকে ৬ হাজার ও ৪হাজার টাকা এবং ট্রফি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd