“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবয়” এ স্লোগানকে সামনে রেখে দেবহাটায় জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে। গতকাল ১ নভেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। শরিফুল ইসলাম শরিফের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল। সভায় আরো উপস্থিত ছিলেন,দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর কে বাপ্পা, প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম,রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়জিদ বোস্তামি উজ্জ্বল, সাংবাদিক লিটন ঘোষ বাপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ, সাবেক সদস্য ইমরান বাশার, কুলিয়ার ৪ বারের জাতীয় পুরস্কার প্রাপ্ত কুলিয়ার সেচ ও কৃষি খামার সমিতির সভাপতি বাসুদেবকুমার মন্ডল, ভাতশালার অনিকেত আলাম ফাউন্ডেশন এর পরিচালক অনিকেত আলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ এবং বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকর বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, কৃষি, পশুপালন, মৎস্য চাষ, সঞ্চয় ও ঋণদান এবং কুটিরশিল্প প্রভৃতি ক্ষেত্রে সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব, শেষে সমবায় সংগঠন ও উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।