• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আটোয়ারীর গিরাগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত  ডোমারে মিথ্যা সংবাদ প্রকাশ করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ডোমারে পৌর জামায়াত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো… এমপি আবুল কালাম আজাদ আ.লীগ ছত্রছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে দোকানপাট মুখ খুললেন এলাকাবাসি ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান

তীব্র শীতে অসহায়দের পাশে প্রশাসন, কম্বল বিতরণ করলেন আশাশুনির ইউএনও

বি এম আলাউদ্দীন, নিজস্ব প্রতিনিধিঃ / ৯৪ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
তীব্র শীতে অসহায়দের পাশে প্রশাসন, কম্বল বিতরণ করলেন আশাশুনির ইউএনও

আশাশুনিতে তীব্র শীতে অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু। শুক্রবার (০২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মানিকখালি আশ্রয়ন প্রকল্প, শ্রীকল আর্দশ গ্রাম ও আশ্রয়ন প্রকল্প, সোদকনা হাফিজিয়া মাদ্রাসা সহ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় নির্বাহী অফিসার বিভিন্ন মাদ্রাসায় তীব্র শীতের কষ্ট লাঘবে অসহায় মানুষদের মাঝে ও এতিমখানায় কুরআনের ছোট্ট পাখিদের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন এবং তাদের খোঁজ-খবর নেন। কম্বল পেয়ে শীতার্ত মানুষজন উপজেলা প্রশাসন ও ইউএনওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু বলেন, শীতের এই সময়ে নিম্ন আয়ের মানুষের কষ্ট সবচেয়ে বেশি। সরকার সবসময় অসহায় মানুষের পাশে রয়েছে। শীতার্তদের কষ্ট লাঘব করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। পরবর্তীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে সকলকে উৎসাহিত করেন এবং শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের গুরুত্ব সম্পর্কে ভোটারদের সচেতন করেন। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd