আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারী জেলার ডোমার উপজেলার সুনামধন্য সংগঠন ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ রমজান) বিকালে ডোমার বাজার সাহিদা কমপ্লেক্স ভবনের ২য় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডোমার সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মাহাবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিলাঞ্চন সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের নীলফামারী জেলা শাখার সভাপতি মাজেদুল ইসলাম।
সংগঠনের ডোমার উপজেলার সেক্রেটারী শাহিনুর ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওঃ আব্দুল হাকিম।
সম্মানিত বিশেষ অতিথি হিসাবে সংগঠনের উপদেষ্টা মাওঃ রবিউল আলম, ডোমার ইসলামিয়া সিনিয়র ফযিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওঃ সামসুদ্দিন হোসাইনী সুফি, সাদিক হাসনাইন, সংগঠনের সহ-সভাপতি আনছারুল ইসলাম নাঈম, নুরুল আলম রইশী প্রমূখ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে দেশ ও জাতীর মঙ্গল কানায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালন করেন বিশিস্ট ইসলামী চিন্তবিদ হযরত মাওঃ সামসুদ্দিন হোসাইনী সুফি।