• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে পূর্ব শত্রুতার জেরধরে প্রতিবন্ধি বৃদ্ধকে পিটিয়ে আহত তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় ডোমারে হরিণচড়া ইউনিয়ন যুবদলের দোয়া মাহফিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডোমার থানা পুলিশের বিশেষ ব্রিফিং ডোমারে নির্বাচনী প্রচারনার শেষ দিনে জমে উঠেছে ভোটের বাজার চিতলমারিতে কিশোরীদের জীবন দক্ষতা প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত

ডোমার ব্লু-স্টার পাবলিক স্কুল এন্ড কলেজে ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত

Reporter Name / ৩০৭ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নীলফামারীর ডোমার উপজেলায় ব্লু-স্টার পাবলিক স্কুল এন্ড কলেজে উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব।

উৎসবকে ঘিরে দিনব্যাপি ছিল নানা আয়োজন। শনিবার (৩১জানুয়ারি) বিকাল ৩টায় উপজেলার বোড়াগাড়ী ব্রিজ সংলগ্ন বিদ্যালয় ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে ফিতাকেটে পিঠা উৎসবের শুভ উদ্বোধন ঘোষনা করেন উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রকৌশলী স্বপন মালাকার।

পরে এক আলোচনা সভায় প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল ওয়াকিল হাসান এর সভাপতিত্বে অতিথি হিসাবে প্রতিষ্ঠানের পরিচালক আবু হাতেম, আব্দুল মান্নান, সহকারী শিক্ষক প্রাপ্তি দেববর্মা, আরেফিন পালোয়ন প্রমূখ বক্তব্য রাখেন।

আলোচনা শেষে অতিথিগণ শিক্ষার্থীদের পিঠার স্টলগুলো পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থীদের নিজের হাতে তৈরি করা নানা ধরনের বাহারি রঙের পিঠা নিয়ে ২৮টি স্টল স্থান পায়। পিঠা উৎসবে অংশ নিতে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো দর্শনার্থীদের উপচেপড়া ভীড় ছিলো চোখে পড়ার মতো। বিদ্যালয় প্রাঙ্গন যেনো পিঠা প্রেমিকদের মিলন মেলায় পরিনত হয়।

কর্তৃপক্ষ জানান গ্রাম বাংলার ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন, সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd