• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আটোয়ারীর গিরাগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত  ডোমারে মিথ্যা সংবাদ প্রকাশ করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ডোমারে পৌর জামায়াত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো… এমপি আবুল কালাম আজাদ আ.লীগ ছত্রছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে দোকানপাট মুখ খুললেন এলাকাবাসি ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান

ডোমার বোড়াগাড়ীতে অষ্টকালীন লীলা কীর্ত্তন অনুষ্ঠিত

Reporter Name / ৩৮৩ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
ধর্মীয় ভাবগাম্ভীজের মধ্য দিয়ে বিশ^ শান্তি কল্পে দেশ মাতৃকা ও জাতির মঙ্গলার্থে সনাতনধর্মলম্বীদের আনন্দ উৎসবে অষ্টকালীন লীলা কৃর্ত্তন সুস্ট ভাবে সম্পন্ন হয়েছে।

নীলফামারী ডোমার উপজেলার বোড়াগাড়ী ঘাটপাড়া নব-বৃন্দাবন রাধা কৃষ্ণ মন্দিরে এ অনুষ্ঠানের আয়োজন করেন এলাকার ভক্তবৃন্দ।

শনিবার (০১ নভেম্বর) ভোর রাত্রীতে গীতাপাঠ, তুলশী আরতী ও মঙ্গঘাট স্থাপনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।
বিকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো ভক্তবৃন্দের ঢল নামে। মন্দির প্রাঙ্গণ যেন হিন্দু সম্প্রদায়ের মিলন মেলায় পরিনত হয়। তাদের মধ্যে নরী ভক্তদের উপচেপড়া ভীড় ছিল চোখে পড়ার মতো।

পরিচালনা কমিটির সভাপতি রামপ্রসাদ বর্মনের সভাপতিত্বে অতিথি হিসাবে বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারুক আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক রায়হানুল করিম বাবু, আনোয়ারুল ইসলাম আনু, মনোয়ার হোসেনসহ যুবদলের অন্যান্য নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানের দেশে সুনামধণ্য ৪টি দল কীর্ত্তন পরিবেশন করেন।

এ সময় পরিচালনা কমিটির অরবিন্দু রায়, সুজন রায়, শুশান্ত কুমার বক্তব্য রাখেন। সভাপতি রামপ্রসাদ বর্মন জানান বিগত ১৫ বছর যাবত এই মন্দিরে বিভিন্ন ধরনের পূজা,পাঠ ও অর্চনা করে আসছি, হাজারো ভক্তের আগমন ঘটে। আগামীতে সরকারী বে-সরকারী প্রতিষ্ঠানের সহযোগিতা পেলে এরচেয়ে বড় ধরণের অনুষ্ঠান করা সম্ভব বলে আশা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd