আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
ডোমারের ঐতিহ্যবাহী পৌর কাঁচা বাজার নতুন ভবনের নির্মানের নাম করে, দীর্ঘ ২ বছর যাবত কাজ শেষ না হওয়ায় চরম দূর্ভোগের শিকার হচ্ছে ক্রেতা এবং ব্যবসায়ীরা। অতি দ্রুত তা উন্মুক্ত করণের জোর দাবীতে এলাকার সূধী জনের সাথে মতবিনিময় করেছে মাছ ও কাঁচা বাজারের ব্যবসায়ীবৃন্দ।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৯টায় কাঁচা বাজার এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডোমার বাজার বণিক সমিতির সভাপতি আনিছুর রহমান আনু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমন।
ব্যবসায়ী আল আমিন ইসলামের সঞ্চালনায় অতিথি হিসাবে বণিক সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, সাংবাদিক আবু ফাত্তাহ কামাল পাখী, আসাদুজ্জামান হিল্লোল, আব্দুল্লাহ আল মামুন সোহাগ প্রমূখ বক্তব্য রাখেন।
এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে ব্যবসায়ীদের মধ্যে কাঁচা বাজার সমিতির সভাপতি এন্তাজুল হক, রেজাউল ইসলাম ছোট, দবির শাহ, রবিউল আলম জুয়েল হাফিজুল ইসলাম তারা তাদের দাবী দাবা তুলে ধরেন।
উল্লেখ থাকে যে, বিগত দিনে ৩ মাসের কথা বলে কাঁচা বাজারটি ভেঙ্গে নতুন ভবন নির্মানের কথা থাকলেও দীর্ঘ ২ বছরেও কাজ শেষ না হওয়ায় গভীর ভাবে ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা। অপরদিকে অন্য জয়গায় দোকান স্থানঅন্তর করায় বর্ষা মৌসুমে ক্রেতা ও দোকানীদের চরম দূর্ভোগের শিকার হতে হয়।
এতে করে অনেক দোকানী ব্যবসা হারিয়ে পথে বসেছে আজ। অতিদ্রুত বাজারটি উন্মুক্ত করে দোকানীদের সুবিধা প্রদানে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ব্যবসায়ীবৃন্দ। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।