• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে পূর্ব শত্রুতার জেরধরে প্রতিবন্ধি বৃদ্ধকে পিটিয়ে আহত তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় ডোমারে হরিণচড়া ইউনিয়ন যুবদলের দোয়া মাহফিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডোমার থানা পুলিশের বিশেষ ব্রিফিং ডোমারে নির্বাচনী প্রচারনার শেষ দিনে জমে উঠেছে ভোটের বাজার চিতলমারিতে কিশোরীদের জীবন দক্ষতা প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত

ডোমার জোড়াবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

Reporter Name / ১৫২ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
সাবেক প্রধান মন্ত্রী, বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারী) দুপুর ২টায় উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড দ্বারকামারী বাজার সংলগ্ন এ অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠন ৪নং জোড়াবাড়ী ইউনিয়ন শাখা।

সকাল থেকে শুরু করে পবিত্র কোরআন তেলাওয়াত শেষে বিকালে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জোড়াবাড়ী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মজির উদ্দিন সরকার। এ সময় ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন মারুফ সুজন, ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর হোসেন বাচ্চু প্রমূখ বক্তব্য রাখেন।

এছাড়াও উক্ত দোয়া মাহাফিলে যুবনেতা সাবেদ আলী ভুট্টু, রাকিব হোসেন,কৃষক দলের আইনুল হক, শ্রমিক দলের বেলাল হোসেনসহ সহযোগি অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আতœার মাগফিরাত কামনায় দেশ ও জাতীর মঙ্গল কল্পে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হযরত মাওঃ হাফেজ আব্দুস সামাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd