• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আটোয়ারীর গিরাগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত  ডোমারে মিথ্যা সংবাদ প্রকাশ করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ডোমারে পৌর জামায়াত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো… এমপি আবুল কালাম আজাদ আ.লীগ ছত্রছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে দোকানপাট মুখ খুললেন এলাকাবাসি ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান

ডোমারে লায়ন সংঘ ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

Reporter Name / ১৪৩ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
ডোমারে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন কলেজপাড়া লায়ন সংঘ ক্লাবের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল আলিম লেলিনের নের্তৃত্বে লায়ন সংঘ ক্লাব হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয় মাঠে হৃদয়ে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে শহীদদের স্বরণে পুস্পমাল্য অর্পণ করেন।

২য় অধিবেশনে সকাল ৯টায় শালকী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। পরে এলাকাবাসী এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় আলোচনা সভায় সংগঠনের সভাপতি ডেন্টিস ওমর ফারুকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল আলিম লেলিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক পৌর মেয়র আলহাজ¦ মনছুরুল ইসলাম দানু। বিশেষ অতিথি হিসাবে ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ হাবিব, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, পৌর বিএনপি’র সাবেক সহ-সভাপতি মনছুর আলী, সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম সফি প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় ক্লাবের সাংগঠনিক সম্পাদক বরকত ইসলামসহ সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে প্রত্যাশা সংগীত একাডেমী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd