• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আটোয়ারীর গিরাগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত  ডোমারে মিথ্যা সংবাদ প্রকাশ করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ডোমারে পৌর জামায়াত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো… এমপি আবুল কালাম আজাদ আ.লীগ ছত্রছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে দোকানপাট মুখ খুললেন এলাকাবাসি ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান

ডোমারে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

Reporter Name / ১৫৪ Time View
Update : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
সাবেক প্রধান মন্ত্রী, বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৫ জানুয়ারী) বিকাল ৪ টায় ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা ও পৌর শাখা সহ সকল সহযোগি ও অঙ্গ সংগঠন।

সকাল থেকে শুরু করে দিনব্যাপী পবিত্র কোরআন তেলাওয়াত শেষে বিকালে পৌর বিএনপি’র সাবেক সভাপতি আনিছুর রহমান আনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রেয়াজুল ইসলাম কালু।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ারের সঞ্চালনায় অতিথি হিসাবে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, উপজেলা জিয়া পরিষদের আহবায়ক তমিজ সরকার, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, উপজেলা যুবদলের আহবায়ক ইফতেখায়রুল আলম তিতুমীর, পৌর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম পাপ্পু, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক এইচ এম গোলাপ, শ্রমিক দলের সভাপতি হাফিজুল ইসলাম হাফিজ, সাধারণ সম্পাদক লোকমান হোসেন লাভলু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রইছুল আলম, তাঁতীদলের সভাপতি সৈয়দ নুরননবী নয়ন, পৌর ছাত্রদলের সভাপতি রহিমুজ্জামান রুপক প্রমূখ বক্তব্য রাখেন।

এছাড়াও উক্ত দোয়া মাহাফিলে উপজেলা মহিলা দলের সভাপতি আসমা তারা লাকী, সাধারণ সম্পাদক শাহানারা বেগম বিথিসহ সহযোগি অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আতœার মাগফিরাত কামনায় দেশ ও জতীর মঙ্গল কল্পে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হযরত মাওঃ হাফেজ দুলাল হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd