আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৭ ও ৮ নং ওয়ার্ড আয়োজিত বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বাগডোকরা জামি’আ আরাবিয়া মদিনাতুল উলুম শিয়ালডাঙ্গা মাদ্রাসা ও এতিমখানায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পবিত্র কোরআন খতম শেষে বিশেষ দোয়া ও মুনাজাত করেন মাদ্রাসার শিক্ষর্থী ও দলীয়কর্মীগণ।
এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বোড়াগাড়ী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি বায়োজিত হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক ওমর ফারুক, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মাহামুদ পারভেজ বসুনিয়া সবুজ, সিনিয়ন সহ-সভাপতি তানজীমুল হক রুবেল বক্তব্য রাখেন।
এছাড়াও দোয়া মাহফিলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রতন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফর রহমান, হাবিবুর রহমান হাবিব সহ বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উক্ত মাদ্রাসার মোহতামিম ক্বারী মোঃ মাহামুদুল হাসান মিলন।