আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে ভোটের বাজার। এরই ধারাবাহিকতায় নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনে বাংলাদেশ ন্যাপ মনোনিত এমপি পদপ্রার্থী জেবেল রহমান গানী’র গাভী মার্কার বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর থেকে খন্ডখন্ড মিছিল নিয়ে দলীয় লোকজন ডোমার বাসষ্ট্যান্ড সংলগ্ন পাটগুদাম মাঠে এসে জড়ো হয়।
বাংলাদেশ ন্যাপ এর প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান গানি’র নের্তৃত্বে বিকাল ৪টায় বিশাল মিছিল নিয়ে শহড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শ্লোগানে শ্লোগানে মুখোরিত হয় পুরো এলাকা। অনুষ্ঠানে দলের মহা সচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, উপজেলা আহবায়ক জগবন্ধু রায়, যুগ্ন আহবায়ক ।
ফিরোজ পারভেজ উজ্জল, জোড়াবাড়ী ইউনিয়ন আহবায়ক ধন নারায়ন পল্টুসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজারো নেতা কর্মী মিছিলে অংশগ্রহন করেন।
মিছিলটি ডোমার বাজার রেলঘুন্টি, থানাপাড়া, বাটার মোড় এলাকা প্রদক্ষিণ করে বনোয়ারী মোড়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে গাভী মার্কায় ভোট প্রদানের আহবান জানান দলের মহা সচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া।