আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটি আয়োজিত প্রথম শ্রেনী থেকে শুরু করে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা সুষ্টভাবে সম্পন্ন হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) ডোমার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১১টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত পরীক্ষায় উপজেলার ফুলকুঁড়ি একাডেমী, মুক্তিযোদ্ধা স্মৃতি কিন্ডার গার্টেন, প্রতিভা কিন্ডার গার্টেন এন্ড স্কুল, লিটল হার্টস, অনুশীলন প্রি-ক্যাডেট স্কুল, জ্ঞান অংকুর কিন্ডার গার্টেন, আলোকিত কিন্ডার গার্টেন, মটুকপুর সপ্তসি বিদ্যাপিঠ সহ ৮টি বিদ্যালয়ের প্রায় ৪২০ জন শিক্ষার্থী পরীক্ষার অংশগ্রহন করেন।
কেন্দ্র সচিবের দ্বায়িত্বে ছিলেন ফুলকুঁড়ি একাডেমীর অধ্যক্ষ দেলাওয়ার হোসেন। তিনি জানান উৎসব মূখর পরিবেশে শিক্ষার্থীরা তাদের মেধা বিকাশে এ পরীক্ষায় প্রদান করছে। শিক্ষার মান উন্নয়নে আগামীতে শিশুরা সুনাগরিক হিসাবে নিজেকে গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখবে।
মুক্তিযোদ্ধা স্মৃতি কিন্ডার গার্টেন এর অধ্যক্ষ জাকিউল আলম সাকী বলেন শিক্ষার্থীরা ভাল ভাবে পরীক্ষা দিচ্ছে। যে সকল শিক্ষার্থী ভাল রেজাল্ট করবে তাদের উৎসায়িত করতে আমরা তাদের পুরস্কার প্রদান করা হবে।