আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে নীলফামারীর ডোমারে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ফুলকুঁড়ি একাডেমীতে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, ২০২৪ সালের বৃত্তিপ্রাপ্তদের সনদপত্র ও পুরস্কার বিতরণ উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় চত্ত¡রে সাবেক অধ্যক্ষ কফিবর রহমানের সভাপতিত্বে মহাগ্রহ্ন পবিত্র আল কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামাতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওঃ আব্দুল হাকিম।
বিশেষ অতিথি হিসাবে ডোমার ইসলামিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ শামসুদ্দিন হোসাইনী সুফি, প্রভাষক গোলাম মোস্তফা, উক্ত একাডেমীর অধ্যক্ষ দেলাওয়ার হোসেন, সহকারী শিক্ষক মিজানুর রহমান, সৈয়দা আজিজা শিরিন, রওশন নাহার, মাজেদা খাতুন বক্তব্য রাখেন।এ সময় শিক্ষার্থী আরীয়ানা সাঈদ, নুসরাত জাহান রিদি, ইশরাত জাহান, লামইয়া আক্তার মিমসহ অনেকে তাদের অনুভুতি ব্যক্ত করেন।
আলোচনা শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার দেয়া হয় এবং ২০২৪ সালের বৃত্তিপ্রাপ্তদের সনদপত্র ও সম্মাননা ক্রেস প্রদান করেন অতিথিগণ।
উক্ত অনুষ্ঠানে ছাত্র/ছাত্রী এবং অভিভাবগগণ উপস্থিত ছিলেন। শিক্ষার মান উন্নয়নে দেশ ও জাতীর কল্যানে বলিষ্ট অবদান রাখতে শিক্ষার্থীদের পরামর্শ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওঃ আব্দুল হাকিম।