আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
“মাদক নয়, খেলাধুলায় মিলবে জয়” এই প্রতিপাদ্যকে বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে পৌর কাঁচা বাজার ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ডোমার পৌর কাঁচাবাজার ব্যবসায়ী বৃন্দ আয়োজিত মঙ্গলবার (২৫নভেম্বর) বিকালে ডোমার সরকারী কলেজ মাঠে খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমন।
ধারাভাষ্যকার ছলেমান আলীর সঞ্চালনায় বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলামের সভাপতিত্বে খেলা উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম।
এ সময় খেলা পরিচালনা কমিটির এন্তাজুল ইসলাম, আল আমিন রহমান, আবু বক্কর সিদ্দিক, ইলিয়াস হোসেন, শাহাজান আলী, রবিয়াল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।
উক্ত টুর্ণামেন্ট এলাকার ৬টি দল অংশ নেয়। তাদের মধ্যে ফইনাল রাউন্ডে মেসার্স মারুফ বাণিজ্যালয় বনাম মেসার্স শাহীন স্বাধীন মাছ স্টোর অংশগ্রহন করেন। দুই দলে টানটান উত্তেজনার মধ্য দিয়ে বাঘ সিংহের লড়াইয়ে মেসার্স শাহীন স্বাধীন মাছ স্টোরকে ১ শুন্য গোলে হারিয়ে মেসার্স মারুফ বাণিজ্যালয় বিজয় লাভ করেন। খেলা শেষে সেরা খেলোয়ার ও চ্যাম্পিয়ার, রানার্স আপ ট্রফি সহ অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস বিতরণ করা হয়।