আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনে নির্বাচনী প্রচারনার শেষ দিনে জমে উঠেছে ভোটের বাজার। উক্ত আসনের সকল প্রার্থী হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক নিয়ে ডোমার বাজারে মিছিল ও জনসভা করেছে।
সোমবার বিকালে প্রথমে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী অধ্যক্ষ মাওঃ আব্দুস সাত্তারের নের্তৃত্বে উপজেলা পরিষদের হেলিপেট মাঠ থেকে হাজারো নেতাকর্মী নিয়ে বিশাল মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে। মিছিলটি ডোমার বাজার সাহাপাড়া ঘুরে হাইস্কুল মাঠে হৃদয়ে স্বাধীনতা চত্ত্বেরে জনসভায় বক্তব্য রাখেন তিনি।
অপরদিকে ডোমার বাসস্ট্যান্ড হতে বিএনপি জোট মনোনিত জমিয়তে উলামায়ে ইসলামের মহা সচিব মাওঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দী খেজুরগাছ মার্কার প্রচার মিছিল বের করে। হাজারো কর্মী ও সমর্থক সাথে নিয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডোমার বাসষ্ট্যান্ড পাটগুদাম মাঠে জনসভায় অংশ নেয়। সেখানে প্রার্থী মাওঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দী এবং ডোমার পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ মনছুরুল ইসলাম দানুসহ অনেকে বক্তব্য রাখেন।
এরপরে ডোমার বনোয়ারী মোড় এলাকা থেকে বাংলাদেশ ন্যাপ মনোনিত গাভী মার্কার প্রার্থী দলের চেয়ারম্যান জেবেল রহমান গানী’র নের্তৃত্বে কর্মী ও সমর্থকদের অংশ গ্রহনে বিশাল প্রচার মিছিল এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডোমার বাজার বাটার মোড় এলাকায় জনসভায় অনুষ্ঠিত হয়।
এর আগে গত রবিবার জাতীয় পাটি মনোনিত লাঙ্গল প্রতিক নিয়ে অবঃ লেঃ কর্ণেল তছলিম উদ্দিন দলের নেতাকর্মী নিয়ে বাটার মোড়ে মিছিল ও জনসভা করেন।
এ সময় শ্লোগানে শ্লোগানে মুখোরিত হয় পুরো এলাকা। মিছিলের কারণে দীর্ঘক্ষণ ধরে যানচলাচল বন্ধ থাকে।
এখন জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে কোন প্রার্থী হবেন ডোমার-ডিমলার জনগণের কান্ডারী। সেই আশায় দিন গুনছে সাধারণ ভোটার।