• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আটোয়ারীর গিরাগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত  ডোমারে মিথ্যা সংবাদ প্রকাশ করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ডোমারে পৌর জামায়াত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো… এমপি আবুল কালাম আজাদ আ.লীগ ছত্রছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে দোকানপাট মুখ খুললেন এলাকাবাসি ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান

ডোমারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে উঠান বৈঠক

Reporter Name / ১০৫ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
“এক ব্যালটে দিবো প্রার্থীকে ভোট, অন্য ব্যালটে হবে গণভোট” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী ডোমারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯জানুয়ারী) দুপুর ১২টায় উপজেলার ডোমার সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ডোমার।

সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার শাহাজাদী।

উক্ত অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের জেন্ডার প্রমোটার ইমতিয়াজ আহম্মেদ মিলন, প্রশিক্ষক আয়েশা সিদ্দিকা সহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে এলাকার শতাধীক সচেতন নারী ভোটারগণ অংশগ্রহন করেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সঠিক নিয়মে নিজের পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের পরামর্শ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার শাহাজাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd