আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
“এক ব্যালটে দিবো প্রার্থীকে ভোট, অন্য ব্যালটে হবে গণভোট” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী ডোমারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯জানুয়ারী) দুপুর ১২টায় উপজেলার ডোমার সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ডোমার।
সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার শাহাজাদী।
উক্ত অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের জেন্ডার প্রমোটার ইমতিয়াজ আহম্মেদ মিলন, প্রশিক্ষক আয়েশা সিদ্দিকা সহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে এলাকার শতাধীক সচেতন নারী ভোটারগণ অংশগ্রহন করেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সঠিক নিয়মে গণভোটের মাধ্যমে হাঁ তে ভোট প্রদানের পরামর্শ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার শাহাজাদী।