আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ডোমার ডিমলার জনপ্রিয় নেতা ইঞ্জিঃ শাহরিন ইসলাম তুহিনকে নীলফামারী-(০১) ডোমার ডিমলা আসনে দলীয় মনোনয়নের দাবীতে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ডোমার উপজেলা স্বেচ্ছাসেবক দল।
রবিবার (২৮ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ডোমার বাজার বাটার মোড় এলাকায় জড়ো হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ার ও সদস্য সচিব রইছুল আলমের নের্তৃত্বে জ¦লন্ত মশাল হাতে নিয়ে মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় ডোমার বাজার রেল ঘুন্টির মোড়ে টায়ার জ¦ালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। শ্লোগানে শ্লোগানে মুখোরিত হয় পুরো এলাকা।
মিছিল শেষে শহীদ ধিরাজ ও মিজান স্মৃতি পাঠাগার চত্ত¡রে প্রতিবাদ সমাবেশে উপজেলা স্বেচ্ছাসেবক যুগ্ন আহবায়ক আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ার।
এ সময় সদস্য সচিব রইছুল আলম, যুগ্ন আহবায়ক এইচ এম রতন, আখতারুজ্জামান লিটন, জেলা কমিটির সদস্য জিয়াউর রহমান জিয়া, বামুনিয়া ইউনিয়ন সভাপতি রিপন ইসলাম, গোমনাতী ইউনিয়নের সাধারণ সম্পাদক রাশেদ নেওয়াজ সুইট, সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক ছলেমান আলী বাপ্পি প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি সম্পাদক সহ ওয়ার্ডের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। কাংখিত দাবী মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন আন্দোলনকারীরা।