• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে পূর্ব শত্রুতার জেরধরে প্রতিবন্ধি বৃদ্ধকে পিটিয়ে আহত তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় ডোমারে হরিণচড়া ইউনিয়ন যুবদলের দোয়া মাহফিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডোমার থানা পুলিশের বিশেষ ব্রিফিং ডোমারে নির্বাচনী প্রচারনার শেষ দিনে জমে উঠেছে ভোটের বাজার চিতলমারিতে কিশোরীদের জীবন দক্ষতা প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত

ডোমারে তানযীমুল উম্মাহ মডেল মাদ্রাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ২৪৫ Time View
Update : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে সুনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তানযীমুল উম্মাহ মডেল মাদ্রাসায় শিক্ষার্থীদের পাগড়ী প্রদান, কোরআনের ছবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

শনিবার (৩১ জানুয়ারী) বিকালে ডোমার উপজেলা পরিষদ সংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গণে অত্র মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডোমার ইসলামীয়া সিনিয়র ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ সামসুদ্দিন হোসাইনী সুফি।

প্রতিষ্ঠানের এ্যসিন্ট্যান্ট ডাইরেক্টর মাহাবুব আলম এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসাবে ম্যানেজিং ডাইরেক্টর মোবাশে^র রাশেদীন, এ্যসিন্ট্যান্ট ডাইরেক্টর মাওঃ আব্দুল খালেক, আব্দুস সালাম, মোঃ মিজান, মোশারফ হোসেন, অভিভাবক মহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমূখ বক্তব্য রাখেন।

আলোচনা শেষে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পবিত্র মহাগ্রন্থ আল-কোরআনের ছবক এবং পাগড়ী প্রদান করা হয়। পরে দেশ ও জাতীর মঙ্গল কানায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

মাদ্রাসার কর্তৃপক্ষ জানান, প্লে-থেকে সপ্তম শ্রেনী পর্যন্ত প্রায় ৩ শতাধীক ছাত্র রয়েছে। ২০জন অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা নূরানী,নাজেরা, হিফজ বিভাগে পাঠদান করা হয়। মনোরম পরিবেশে হিফজ বিভাগে আবাসিক ব্যবস্থার পাশাপাশী জেনারেল বিভাগে আবাসিকের সু-ব্যবস্থা রয়েছে। শিক্ষার মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd