আগামী ১২ ফেব্রুয়ারি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনে বাংলাদেশ ন্যাপ মনোনিত গাভী মার্কার এমপি পদপ্রার্থী জেবেল রহমান গানী উপজেলার আমবাড়ী হাটে এবং পাঙ্গা মটুকপুর ইউনিয়নে গণমিছিল ও পথসভা করেছেন।
শুক্রবার (০৬ জানুয়ারি) বিকালে গোমনাতী বাজার থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে আমবাড়ী হাটে পথসভা করেন।
সেখান থেকে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মেলাপাঙ্গা স্কুল মাঠে এক আলোচনা সভায় মিলিত হয়। সাবেক ইউপি সদস্য আছির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে নির্বাচনী বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ন্যাপ এর চেয়ারম্যান ও গাভী মার্কার এমপি পদপ্রার্থী জেবেল রহমান গানী।
এ সময় দলের মহা সচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টু, দলের প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান গানি আনাছ, ডোমার উপজেলা আহবায়ক জগবন্ধু রায়, ডিমলা উপজেলা আহবায়ক মোফাখারুল ইসলাম, যুগ্ন আহবায়ক ফিরোজ পারভেজ উজ্জল প্রমূখ বক্তব্য রাখেন।
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে গাভী মার্কায় ভোট প্রদানের আহবান জানান দলের নের্তৃবৃন্দ। আলোচনা শেষে নেতাকর্মীদের সাথে নিয়ে মিছিল বের করে মেলাপাঙ্গা বাজার প্রদক্ষিণ করেন তারা।