• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আটোয়ারীর গিরাগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত  ডোমারে মিথ্যা সংবাদ প্রকাশ করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ডোমারে পৌর জামায়াত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো… এমপি আবুল কালাম আজাদ আ.লীগ ছত্রছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে দোকানপাট মুখ খুললেন এলাকাবাসি ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান

ডোমারে জমিয়তের মহাসচিব মনজুরুল ইসলাম আফেন্দী’র গণ সংযোগ ও লিফলেট বিতরণ

Reporter Name / ১২০ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী এবং দলের মহা সচিব খেজুর গাছ প্রতিক নিয়ে পাড়ায় ও মহল্লায় গণ সংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলটির নেতাকর্মীদের সাথে নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে, নির্বাচনী প্রচারনা, গণ সংযোগ ও লিফলেট বিতরন করা হয়।

বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব মজলুম জননেতা মাওঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দী হুজুর ডোমার সদর ইউনিয়নের বড়রাউতা, চিলাইপাড়া এবং পাগলা বাজার এলাকার পাড়া, মহল্লায় উঠার বৈঠক, গণসংযোগ এবং লিফলেট বিতরন কর্মসূচি পালন করেন।

এ সময় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ডোমার উপজেলা শাখার সভাপতি সাজ্জাদ কিবরিয়া পাপ্পু, সাধারণ সম্পাদক মাওঃ জাহিদ হাসান, অর্থ সম্পাদক মাওঃ মাহামুদুল হাসান, ছাত্র জমিয়তের সভাপতি হাফেজ সফিয়ার রহমান সহ অঙ্গ সংগঠনের নেতাকমীগর্ণ উপস্থিত ছিলেন।

এর আগেও তিনি গত কয়েকদিন ধরে ডিমলা এলাকায় এ কর্মসূচি পালন করেন বলে জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করতে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd