আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
“যত দূরই যাও, বন্ধু হয়ে রও” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী ডোমারে এসএসসি ১৯৯৫ ও এইচএসসি ১৯৯৭ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (০৩ জানুয়ারী) বিকালে ডোমার হক সুপার মার্কেটে ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে বিতরণ কর্মসূচি পালন করেন তারা।
এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় এসএসসি ৯৫ ব্যাচের বন্ধু আ.ন.ম তারেক, ফিরোজ পারভেজ উজ্জল, শরিফুল ইসলাম তারিক, বিশ^জিৎ সাহা প্রমূখ বক্তব্য রাখেন।
এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে মনিরুজ্জামান রাজু, হোসাইন ইয়াজ দাহাম তমাল, অশোক কুমার রায়, আরমিন জাহান, বাবলু রহমান, হাবিবুর রহমান হাবিব, সোহেল পারভেজ সেলিম সহ এসএসসি ৯৫ ও এইচএসসি ৯৭ ফাউন্ডেশনের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সেখানে এলাকার অসহায়, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে ১২০ টি চাদর বিতরণ করেন ফাউন্ডেশনের সদস্যরা।
গ্রæপের সদস্য আ.ন.ম তারেক জানান ফাউন্ডেশনের সদস্যরা নিজেরাই মাসিক সঞ্চয় জমা করেন। তাদের মধ্যে অসহায় বন্ধু, এলাকার গরিব, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান, দুঃস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা, শীতার্তদের শীতবন্ত্র বিতরণ করে এলাকায় ব্যপক সাড়া জাগিয়েছে। আগামী সপ্তাহে মাদ্রাসার এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবে তারা।