আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত হাতপাখা মার্কার এমপি পদপ্রার্থী আলহাজ¦ মাওঃ আব্দুল জলিল দলীয় নেতাকর্মীদের নিয়ে ডোমার উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ,পথসভা ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেছে।
গতকাল বুধবার বিকালে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের গোসাইগঞ্জ বাজার এবং থানাপাড়া এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশনেয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোগডাবুড়ী ইউনিয়ন শাখার সভাপতি রইছুল ইসলাম রুবেলের সঞ্চালনায় দলের এমপি প্রার্থী আলহাজ¦ মাওঃ আব্দুল জলিল, উপজেলা সভাপতি আলহাজ¦ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, বাংলাদেশ মুজাহিত কমিটির উপজেলা সভাপতি হাফেজ মোক্তারুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের উপজেলা সভাপতি হাফেজ রফিকুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন।
এ সময় আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট প্রদানের আহবান জানান তারা। আলোচনা শেষে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।