আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে নীলফামারীর ডোমারে আল-আযাহার নূরানী মাদ্রাসা এডুকেশন সোসাইটি আয়োজিত শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা সুষ্টভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) ডোমার ইসলামিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসায় সকাল ৮.৩০ মিনিটে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত পরীক্ষায় উপজেলার আল-আজাদ মডেল মাদ্রাসা, রাহিমা একাডেমী, দারুল নাজাত মাদ্রাসা, আল-আকসা মডেল মাদ্রাসা, দারুল কুরআন খাজা গরিবে নেওয়াজ মাদ্রাসাসহ ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩৫০ জন শিক্ষার্থী পরীক্ষার অংশগ্রহন করেন।
পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের উপচেপড়া ভীড় ছিল চোখে পড়ার মতো, শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের মিলন মেলায় পরিনত হয় মাদ্রাসা ক্যাম্পাস। আগত অভিভাবকগণ পরীক্ষার পরিবেশ দেখে সন্তষ্ঠি প্রকাশ করেন।
এ সময় কেন্দ্রের উপদেষ্টা অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওঃ শামসুদ্দিন হোসাইনী সুফি, কেন্দ্র প্রধান ডাঃ আব্দুল কুদ্দুস আল আজাদ, সদস্য সচিব হাফেজ মাওঃ ময়নুল ইসলাম বাবুল, পরিচালক হাফেজ মাওঃ মনোয়ার হোসেন বক্তব্য রাখেন।
এছাড়াও উক্ত কেন্দ্রে মাওঃ আব্দুর রাকিব, হাফেজ মাওঃ ফেরদৌস আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, আশরাফ আলীসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। উৎসব মূখর পরিবেশে শিক্ষার্থীরা তাদের মেধা বিকাশে এ পরীক্ষায় প্রদান করে মতামত ব্যক্ত করেন।