• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আটোয়ারীর গিরাগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত  ডোমারে মিথ্যা সংবাদ প্রকাশ করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ডোমারে পৌর জামায়াত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো… এমপি আবুল কালাম আজাদ আ.লীগ ছত্রছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে দোকানপাট মুখ খুললেন এলাকাবাসি ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান

ডাকসু নির্বাচনে পাইকগাছার তিশা সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত

মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ / ৩৮২ Time View
Update : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে রোকেয়া হল সংসদ থেকে বিশাল ভোটের ব্যবধানে সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন পাইকগাছার কৃতী শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস তিশা।

প্রতিদ্বন্দ্বী ৫ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সর্বোচ্চ ১হাজার ১৫৬ ভোট পেয়ে তিশা সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম নীলিমা রাশেদ ৫৫৫, আফরোজা মেহজাবীন ঐশী ৪৫০, নূরানী ইসলাম নিশা ৪৪৯ এবং সাকিবা সুলতানা বন্যা ১৫১ ভোট পেয়েছেন।

তিশা পাইকগাছা পৌরসভার ৫ নং ওয়ার্ড সরল গ্রামের সরদার কামরুজ্জামান নান্টু ও হেলেনা জামান এর মেয়ে। দুই ভাই বোনের মধ্যে তিশা ছোট। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২০-২০২১ সেশনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এদিকে ডাকসু নির্বাচনে জয়লাভ করায় তিশা’কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার পিতা- মাতা, শিক্ষক ও সহপাঠী সহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd