• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে পূর্ব শত্রুতার জেরধরে প্রতিবন্ধি বৃদ্ধকে পিটিয়ে আহত তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় ডোমারে হরিণচড়া ইউনিয়ন যুবদলের দোয়া মাহফিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডোমার থানা পুলিশের বিশেষ ব্রিফিং ডোমারে নির্বাচনী প্রচারনার শেষ দিনে জমে উঠেছে ভোটের বাজার চিতলমারিতে কিশোরীদের জীবন দক্ষতা প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত

জামায়াতে ইসলামির বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা সংবাদের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

Reporter Name / ৭০১ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

ভিত্তিহীন ও মিথ্যা সংবাদের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামি পঞ্চগড় জেলা শাখা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে “আজগুবি ও অসত্য তথ্য” পরিবেশন করার অভিযোগ তুলে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা প্রচার বিভাগীয় সেক্রেটারি, পঞ্চগড় বাংলাদেশ জামায়াতে ইসলামী মোঃ শাহীদ আল ইসলাম।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালউদ্দিন, পিতা-মোঃ আলী হোসেন, গ্রাম-ঠুনঠুনিয়া, তিরনইহাট, উপজেলা-তেঁতুলিয়া, ধর্ষণের অভিযোগে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিকে ২/১ টি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জামায়াতে ইসলামীর কর্মী হিসেবে নামকরণ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা এবং প্রতারণামূলক। নাবিলা আক্তার নামের ওই মহিলা মোঃ জামাল উদ্দিনের স্ত্রী, এক বছর ধরে তার ভোরণ পোষণ না দেওয়ার কারণে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ করা হয়েছে যে জামালউদ্দিন ১১ মার্চ ২০২৪ তারিখে সংগঠনের কর্মী হয় এবং বিভিন্ন ত্রুটির কারণে ২২ মার্চ ২০২৫ তারিখে সংগঠন থেকে বহিষ্কার হন। তাই, তার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন সম্পর্ক নেই।

ঘটনার প্রকৃত তথ্য প্রকাশ না করে গুজবের উপর নির্ভর করা সাংবাদিকতার রীতিনীতির সম্পূর্ণ পরিপন্থী। তাই, আমরা, বাংলাদেশ জামায়াতে ইসলামী, পঞ্চগড় জেলা সংগঠনের পক্ষ থেকে, সাংবাদিক ভাইদের কাছে আবেদন জানাচ্ছি যে তারা তাদের সংবাদপত্রে প্রকাশিত মিথ্যা প্রতিবেদন গুলি সরিয়ে সঠিক প্রতিবেদন প্রকাশ করুন। আমরা আশা করি ভবিষ্যতে সংগঠনের নাম সম্পর্কিত কোনও সংবাদ প্রকাশের আগে আপনারা সত্যতা যাচাই করে তা তুলে ধরবেন বলে প্রত্যাশা করছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd