জাতীয় নির্বাচনকে সামনে রেখে আশাশুনিতে যৌথ বাহিনীর নির্বাচনীয় আচরণবিধি প্রতিপালন ও আইন শৃঙ্খলা রক্ষার্থে বিশেষ মহড়া পরিচালনা করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার এ বিশেষ মহড়া পরিচালনা করেন। বিশেষ মহড়া পরিচালনাকালে উপজেলার বড়দল ইউনিয়নের বড়দল বাজার ও গোয়ালডাঙ্গা বাজার সহ বিভিন্ন বাজার পরিদর্শন করে দোকানে দাহ্য পদার্থ পেট্রোল, অকটেন, ডিজেল, কেরোসিন, গ্যাস সিলিন্ডার ও অ্যালকোহল লাইসেন্স বিহীন বিক্রয় না করার জন্য নিষেধ করা সহ প্রত্যেক দোকানে মূল্য তালিকা টানানোর কথা বলা হয়েছে। এছাড়া লাইসেন্স বিহীন মোটরসাইকেল না চালানো ও হেলমেট বিভিন্ন মোটরসাইকেল ড্রাইভারদের হেলমেট পড়ে গাড়ি চালানোর জন্য নির্দেশ প্রদান করেন। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার। এ সময় থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান, আশাশুনিতে দায়িত্ব রত ক্যাম্পের সেনা সদস্য উপস্থিত ছিলেন।