বাগেরহাটের চিতলমারীতে স্বপ্ন সারথি’র কিশোরীদের গ্রাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৮ই অক্টোবর ২৫ সকালে চিতলমারী উপজেলা পরিষদ হলরুমে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মোঃ সাদ্দাম হোসেন এলজিইডি অফিসার, মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব হাফিজুর রহমান। আরো উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক শঙ্কর রায় চৌধুরী, অফিসার সেলপ্ সাজিয়া আফরিন, সিও সেলপ্ লাকি সমাদ্দার প্রমুখ।
উল্লেখ্য বাল্যবিবাহ প্রতিরোধে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচি ১৩-১৭ বছর বয়সী কিশোরীদের নিয়ে গঠিত স্বপ্ন সারথি দল। প্রতি উপজেলায় রয়েছে ১০টি করে দল এবং প্রতি দলে রয়েছে ২৫জন করে কিশোরী। যারা বাল্যবিবাহ না করে ব্র্যাকের সাথে থেকে ১৮ বছর পার করেছেন এমন ৩৩ জন কিশোরীদের নিয়ে এ গ্রাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।