• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আটোয়ারীর গিরাগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত  ডোমারে মিথ্যা সংবাদ প্রকাশ করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ডোমারে পৌর জামায়াত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো… এমপি আবুল কালাম আজাদ আ.লীগ ছত্রছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে দোকানপাট মুখ খুললেন এলাকাবাসি ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান

গাছের ডাব বিক্রি করাকে কেন্দ্র করে প্রতিবেশী দম্পতিকে কুপিয়ে জখম

মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ / ১৭০ Time View
Update : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

খুলনার পাইকগাছায় গাছের ডাব বিক্রি করাকে কেন্দ্র করে প্রতিবেশী এক দম্পতি কে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহত দম্পতি আব্দুল মোমিন গাজী (৩২) ও সালমা বেগম (২৭) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার বিরাশি গ্রামে এ ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন বিরাশি গ্রামের মৃত আনসার গাজীর ছেলে আব্দুল মোমিন বলেন আমার পিতা জীবিত থাকাকালীন সময়ে বসতবাড়ি সংলগ্ন সরকারি পুকুর পাড়ে একটি নারিকেল গাছের চারা রোপণ করে। ২০ বছরের ও অধিক সময় নারিকেল গাছ টি পরিচর্যা এবং গাছের ফল ভোগ দখল করে আসছি আমরা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আমি মৎস্য লীজ ঘেরে অবস্থান করছিলাম এ সুযোগে প্রতিবেশী প্রতিপক্ষ মৃত সরু গাজীর ছেলে মুজিবর রহমান গাজী (২৬) আমাদের ভোগ দখলে থাকা গাছের ডাব বিক্রয় করে দেয়।

এসময় আমার স্ত্রী সালমা বেগম তাকে নিষেধ করলে সে আমার স্ত্রী কে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মারপিট করতে উদ্যত হয়। পরের দিন বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মুজিবর আমার দোকানের সামনে আসলে ডাব বিক্রির বিষয়ে তার কাছে জানতে চাইলে তার সাথে আমার কথা-কাটাকাটি ও ধাক্কা ধাক্কি হয়। এক পর্যায়ে মুজিবর বাড়ি থেকে ধারালো দা এনে আমার আমার মাথায় কুপিয়ে জখম করে। এসময় আমার স্ত্রী সালমা বেগম ঠেকানোর চেষ্টা করলে মুজিবর ও তার স্ত্রী শিউলি বেগম তাকে ও গুরতর আহত করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd